টিউটোরিয়াল

বাংলা অডিওতে হাসি, দীর্ঘশ্বাস আর বিরতি: ৩৫টি অভিব্যক্তি ট্যাগ

স্ক্রিপ্টে [laughs], [sighs] বা [long pause] বসান, কণ্ঠ ঠিক সেখানে হাসবে, দীর্ঘশ্বাস ফেলবে বা থামবে। নমুনা অডিও আর সব ৩৫টি ট্যাগের তালিকা।

এই লেখায় যা আছে

বাংলা ভয়েসওভারে সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব টের পাওয়া যায়, তা হলো ছোট ছোট মানবিক শব্দ: কথার মাঝে একটু হাসি, হতাশার দীর্ঘশ্বাস, চমকে ওঠা, বা একটা লম্বা বিরতি। এখন কণ্ঠ AI-তে স্ক্রিপ্টের ভেতরেই এগুলো বসানো যায়, অভিব্যক্তি ট্যাগ দিয়ে।

অভিব্যক্তি ট্যাগ কী

ট্যাগ হলো স্ক্রিপ্টের ভেতরে বর্গবন্ধনীতে লেখা একটি ছোট নির্দেশ, যেমন [laughs] বা [long pause]। কণ্ঠ এই শব্দটা পড়ে না; ঠিক ওই জায়গায় কাজটা করে দেখায়। যেমন:

আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। [laughs] যাক, শেষ পর্যন্ত এসেছ।

ট্যাগ সবসময় ইংরেজিতে লিখতে হয়, লেখা বাংলা হলেও। Google-এর নির্দেশনাও তাই বলে, আর আমাদের শোনার পরীক্ষাতেও ইংরেজি ট্যাগেই ফল ভালো এসেছে।

শুনে দেখুন

নিচের সব অডিওতে একই বাক্য, একই কণ্ঠ (উচ্চ মান)। শুধু মাঝখানের ট্যাগ বদলেছে। প্রথমটিতে কোনো ট্যাগ নেই, তুলনার জন্য।

ট্যাগ ছাড়া

লেখা: আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। যাক, শেষ পর্যন্ত এসেছ।

হাসি (laughs)

লেখা: আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। [laughs] যাক, শেষ পর্যন্ত এসেছ।

দীর্ঘশ্বাস (sighs)

লেখা: আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। [sighs] যাক, শেষ পর্যন্ত এসেছ।

চমকে ওঠা (gasp)

লেখা: আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। [gasp] যাক, শেষ পর্যন্ত এসেছ।

লম্বা বিরতি (long pause)

লেখা: আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। [long pause] যাক, শেষ পর্যন্ত এসেছ।

কোন কোন ট্যাগ আছে

মোট ৩৫টি, Google-এর স্পিচ ডকুমেন্টে যত কণ্ঠের শব্দ আছে সবগুলো। প্রতিটি আমরা বাংলা লেখায় কানে শুনে যাচাই করেছি।

ধরনট্যাগ
হাসি[laughs], [chuckle], [giggle], [snicker], [cackle]
শ্বাস[sighs], [breath], [heavy breath], [exhales], [pant], [phew], [yawn]
কান্না ও কষ্ট[cry], [sob], [whimper], [groan], [moan], [argh]
চমক ও চিৎকার[gasp], [scream], [shriek], [shout], [cheer]
রাগের শব্দ[growl], [grr], [grunt], [hiss], [snort], [tsk]
শরীরের শব্দ[cough], [sneeze], [throat-clearing]
গলা ও বিরতি[whispering], [short pause], [long pause]

কীভাবে ব্যবহার করবেন

  1. ড্যাশবোর্ডে "অডিও বানান" খুলুন, স্ক্রিপ্ট লিখুন।
  2. যেখানে শব্দটা চান, সেখানে কার্সর রাখুন।
  3. স্ক্রিপ্টের ওপরের বোতাম থেকে একটি ট্যাগ বাছুন। সবচেয়ে বেশি লাগে এমন সাতটি বোতামে আছে; বাকিগুলো "আরও" তালিকায়, ধরন অনুযায়ী সাজানো।
  4. অডিও বানান আর শুনুন।

রিলস স্ক্রিপ্ট আর রিলস ভিডিওর সংলাপেও একই বোতাম আছে। চাইলে হাতেও লিখতে পারেন; [laugh] বা [হাসি] লিখলেও কণ্ঠ বুঝে নেয়।

ভালো ফলের জন্য কয়েকটি পরামর্শ

  • কম ব্যবহার করুন। প্রতি কয়েকটি বাক্যে একটি ট্যাগই যথেষ্ট; বেশি দিলে অস্বাভাবিক শোনায়। প্রতি ১,০০০ অক্ষরে সর্বোচ্চ ২০টি ট্যাগ রাখা হয়।
  • ট্যাগ বসান ঠিক যেখানে শব্দটা হওয়ার কথা, সাধারণত বাক্যের মাঝে বা দুই বাক্যের মাঝখানে।
  • পুরো অডিওর মেজাজ (শান্ত, ভৌতিক, খবর) বদলাতে "বলার ধরন" ব্যবহার করুন; ট্যাগ কেবল একটি মুহূর্তের জন্য।
  • "লেখা ঠিক করুন" আর আঞ্চলিক ভাষায় রূপান্তর ট্যাগগুলো জায়গামতো রেখে দেয়।
  • তালিকার বাইরের কোনো শব্দ বন্ধনীতে লিখলে কণ্ঠ সেটা জোরে পড়ে ফেলতে পারে।

"লেখা ঠিক করুন" নিজেই ট্যাগ বসায়

কোথায় কোন ট্যাগ দেবেন ভাবতে না চাইলে স্ক্রিপ্ট লিখে "লেখা ঠিক করুন" চাপুন। সংখ্যা, তারিখ আর বাংলিশ ঠিক করার সঙ্গে সঙ্গে এটি মানানসই জায়গায় কয়েকটি ট্যাগ বসিয়ে দেয়। যেমন:

আরে তুমি! আমি তো ভেবেছিলাম তুমি আর কোনোদিন আসবে না। কত দিন পর দেখা, বলো তো? সত্যি বলছি, খুব খুশি হয়েছি। চলো, এক কাপ চা খাই।

থেকে হয়:

আরে তুমি! [gasp] আমি তো ভেবেছিলাম তুমি আর কোনোদিন আসবে না। কত দিন পর দেখা, বলো তো? [short pause] সত্যি বলছি, খুব খুশি হয়েছি। [chuckle] চলো, এক কাপ চা খাই।

খবর বা বিজ্ঞাপনের মতো সাধারণ লেখায় এটি খুব কম ট্যাগ দেয়, বড়জোর একটি বিরতি। ঠিক করা লেখা অডিও বানানোর আগে একটি বক্সে দেখায়, তাই কোনো ট্যাগ পছন্দ না হলে বদলে দিন বা মুছে ফেলুন। আঞ্চলিক ভাষা আর ইংরেজি মোডেও এটি কাজ করে।

খরচ

ট্যাগের অক্ষর খরচের হিসাবে ধরা হয় না। তবে অডিওর আসল দৈর্ঘ্য অনুযায়ী ক্রেডিট কাটে, তাই একটি লম্বা বিরতি বা হাসি যতটুকু সময় নেয়, ততটুকুর দাম লাগে।

চ্যাটবট আর API থেকেও

Claude বা ChatGPT-এর সঙ্গে যুক্ত থাকলে, বা REST API দিয়ে অডিও বানালে, লেখায় একই ট্যাগ দিলেই কাজ করে।