যা আমরা রাখি

  • নাম, ইমেইল বা মোবাইল নম্বর, আর পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা — আমরাও দেখতে পারি না)।
  • আপনার লেখা স্ক্রিপ্ট (“লেখা ঠিক করুন”-এ দেওয়া লেখা ও তার ফলাফলসহ) এবং বানানো অডিও। অডিও ফাইল ৩০ দিন পর মুছে যায়।
  • সেবা উন্নত করতে ও অপব্যবহার ঠেকাতে কার্যকলাপের লগ: লগইন, কণ্ঠ ও অডিও তৈরি, পেমেন্ট, আর কোন ত্রুটি দেখেছেন। কণ্ঠ-এর অ্যাডমিনরা এগুলো দেখতে পারেন।
  • পেমেন্টের TrxID, প্রেরকের নম্বর ও প্যাকেজ।

কণ্ঠের নমুনা

  • কণ্ঠ তৈরি করতে আপনার কণ্ঠের নমুনা আর সম্মতির রেকর্ডিং আমাদের AI সেবাদাতা Google-এর কাছে পাঠানো হয়। তৈরি করা কণ্ঠ-মডেল সেখানে সর্বোচ্চ ১ বছর থাকে; আপনি কণ্ঠ মুছলে আমরা সেখান থেকেও মুছে দিই।
  • কণ্ঠ তৈরির শর্ত হিসেবে আপনার অনুমতি নিয়ে (আবশ্যিক ঘরে টিক দিয়ে) কণ্ঠ রেকর্ডিং দুটি নিরাপদে রেখে দেয়, নিজস্ব ভয়েস মডেল তৈরি ও উন্নত করতে। এগুলো বিক্রি বা অন্য কাউকে দেওয়া হয় না। পরে কণ্ঠ বা অ্যাকাউন্ট মুছলেও রেকর্ডিং দুটি কণ্ঠ-এর কাছে থেকে যায় (তখন আর আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে না)।

বানানো অডিও

  • বানানো অডিও ৩০ দিন রাখা হয়, তারপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
  • সব অডিওতে অদৃশ্য ডিজিটাল জলছাপ (SynthID) থাকে।
  • শুধু আপনি নিজের অডিও শুনতে বা ডাউনলোড করতে পারেন।

আপনার অধিকার

  • ড্যাশবোর্ডের "আমার কণ্ঠ" থেকে যেকোনো সময় কণ্ঠ মুছে ফেলতে পারেন। অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে সাপোর্টে যোগাযোগ করুন।
  • আমরা আপনার তথ্য বিক্রি করি না। আইন অনুযায়ী কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনীয় তথ্য দিতে হতে পারে।

What we keep

  • Your name, email or mobile number, and password (hashed — even we cannot read it).
  • Your scripts (including text you send to “Fix text” and its result) and generated audio. Audio files are deleted after 30 days.
  • Activity logs, to improve the service and prevent misuse: logins, voices and audio created, payments, and errors you saw. Kontho admins can see these.
  • Payment TrxID, sender number and package.

Voice samples

  • To create your voice, your voice sample and consent recording are sent to our AI provider, Google. The created voice model is kept there for up to 1 year; when you delete a voice, we delete it there too.
  • As a condition of creating a voice, and with your permission (a required box), Kontho keeps the two recordings securely to build and improve its own voice models. They are never sold or shared. The recordings stay with Kontho even if you later delete the voice or your account (they are then no longer linked to your account).

Generated audio

  • Generated audio is kept for 30 days and then deleted automatically.
  • All audio carries an invisible digital watermark (SynthID).
  • Only you can listen to or download your audio.

Your rights

  • You can delete a voice at any time from "My voices" in the dashboard. To close your account, contact support.
  • We never sell your data. We may have to share necessary information if required by law.