কণ্ঠে ১০টি আঞ্চলিক টানে AI কণ্ঠ আছে: নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, পুরান ঢাকা আর প্রমিত ঢাকা। প্রতিটিতে একজন পুরুষ ও একজন নারী কণ্ঠ। প্রমিত বাংলায় লিখলে AI নিজেই সেটা ওই অঞ্চলের কথ্য ভাষায় বদলে, ওই টানে পড়ে শোনায়।

শুনে দেখুন

রহিম — নোয়াখালীর টান · বিজ্ঞাপনভাইয়াইন হকল, আর দেরি কইরেন না! আঁগো দোকানে আইছে একদম তাজা ইলিশ মাছ। আইজ্জাই চইলি আইন, দামে কম, সাদ্দে সেরা!
লিপি — সিলেটের টান · রোমান্টিকচা বাগানর ফথে আটতে আটতে তুমার কতা খুব মনে ফড়রের। তুমি কুন দিন আইবায়?
মিজান — চট্টগ্রামের টান · খবরএহন খবর: আইজ্জা বিয়ানত্তুন চাটগাঁ বন্দরত জাহাজ চলাচল আবার স্বাভাবিক অইয়ে।
রুমা — বরিশালের টান · গল্পএক গেরামে এক বুড়ি থাকত। রোজ হেন্দাকালে হেয় নদীর ঘাটে বইয়া নাতি-নাতকুরগো রাজা-রানির কেচ্ছা হুনাইত।
সোহেল — রাজশাহীর টান · বিজ্ঞাপনকি রে মামুর বেটা! আমের মরশুম শুরু হয়া গেছে! রাজশাহীর বাগান থাক্যা সোজা মিষ্টি ফজলি আর হিমসাগর আম।
মামুন — পুরান ঢাকার টান · আড্ডাভাইজান, একবার পুরান ঢাকায় আসেন। গরম গরম বাকরখানি আর এক কাপ চা খাইতে খাইতে আড্ডা দিলে দিলটাই খুশ হইয়া যাইব।

কোন অঞ্চলে কোন কণ্ঠ

অঞ্চলকণ্ঠ
নোয়াখালীরহিম, ফাতেমা
সিলেটআজিজ, লিপি
চট্টগ্রামমিজান, রোকসানা
বরিশালজামাল, রুমা
রাজশাহীসোহেল, শিরিন
কুমিল্লাসাইফুল, নাসরিন
ময়মনসিংহহাবিব, মরিয়ম
রংপুররফিক, শাপলা
পুরান ঢাকামামুন, শাহানা
প্রমিত (ঢাকা)নীলা, মৌ, তিথি, রাফি, আরিফ, তানভীর

কীভাবে কাজ করে

  1. আপনি প্রমিত বাংলায় স্ক্রিপ্ট লেখেন: "ভাইয়েরা, আর দেরি করবেন না! আমাদের দোকানে এসেছে তাজা ইলিশ।"
  2. অঞ্চল বেছে "লেখা ঠিক করুন" চাপলে AI শব্দ আর ক্রিয়াপদ বদলে দেয়: "ভাইয়াইন হকল, আর দেরি কইরেন না! আঁগো দোকানে আইছে তাজা ইলিশ।" আপনি চাইলে বদলে নিতে পারেন।
  3. ওই অঞ্চলের কণ্ঠ (বা আপনার নিজের ক্লোন করা কণ্ঠ) সেই টানে পড়ে শোনায়।

কোন কাজে আঞ্চলিক কণ্ঠ

  • স্থানীয় দোকানের বিজ্ঞাপন: নোয়াখালীর ক্রেতা নোয়াখালীর টানে শুনলে থামে। ফেসবুক পেজের ভিডিও, মাইকিং, অফারের ঘোষণা।
  • ভাইরাল কনটেন্ট: সিলেটি টানে খবর, বরিশালের সুরে গল্প — রিলস আর শর্টসে শেয়ার হয় বেশি।
  • গল্প ও নাটক: চরিত্র অনুযায়ী আলাদা অঞ্চলের কণ্ঠ।
  • শিক্ষা ও সচেতনতা: গ্রামের মানুষের জন্য তাদের নিজের ভাষায় তথ্য।

সীমাবদ্ধতা, সৎভাবে

AI-এর রূপান্তর মোটামুটি ভালো, নিখুঁত নয়। স্থানীয় কেউ শুনলে দু-একটা শব্দ "ঠিক আমাদের মতো না" বলতে পারেন। তাই বদলানো লেখাটা বানানোর আগে একবার পড়ে নিন, আর প্রয়োজনে নিজের মতো করে ঠিক করুন। কোন শব্দ ভুল হচ্ছে জানালে আমরা ঠিক করি: ফোরামে লিখুন।

Kontho has AI voices in 10 regional accents of Bangladesh: Noakhali, Sylhet, Chittagong, Barishal, Rajshahi, Comilla, Mymensingh, Rangpur, Old Dhaka and standard Dhaka. Each has one male and one female voice. Write in standard Bangla and the AI rewrites it into that region's spoken form and reads it in that accent.

Listen

Rahim — Noakhali accent · Advertভাইয়াইন হকল, আর দেরি কইরেন না! আঁগো দোকানে আইছে একদম তাজা ইলিশ মাছ। আইজ্জাই চইলি আইন, দামে কম, সাদ্দে সেরা!
Lipi — Sylhet accent · Romanticচা বাগানর ফথে আটতে আটতে তুমার কতা খুব মনে ফড়রের। তুমি কুন দিন আইবায়?
Mizan — Chittagong accent · Newsএহন খবর: আইজ্জা বিয়ানত্তুন চাটগাঁ বন্দরত জাহাজ চলাচল আবার স্বাভাবিক অইয়ে।
Ruma — Barishal accent · Storyএক গেরামে এক বুড়ি থাকত। রোজ হেন্দাকালে হেয় নদীর ঘাটে বইয়া নাতি-নাতকুরগো রাজা-রানির কেচ্ছা হুনাইত।
Sohel — Rajshahi accent · Advertকি রে মামুর বেটা! আমের মরশুম শুরু হয়া গেছে! রাজশাহীর বাগান থাক্যা সোজা মিষ্টি ফজলি আর হিমসাগর আম।
Mamun — Old Dhaka accent · Chatভাইজান, একবার পুরান ঢাকায় আসেন। গরম গরম বাকরখানি আর এক কাপ চা খাইতে খাইতে আড্ডা দিলে দিলটাই খুশ হইয়া যাইব।

Which voices for which region

RegionVoices
NoakhaliRahim, Fatema
SylhetAziz, Lipi
ChittagongMizan, Roksana
BarishalJamal, Ruma
RajshahiSohel, Shirin
ComillaSaiful, Nasrin
MymensinghHabib, Moriom
RangpurRafiq, Shapla
Old DhakaMamun, Shahana
Standard (Dhaka)Nila, Mou, Tithi, Rafi, Arif, Tanvir

How it works

  1. You write the script in standard Bangla, for example "Brothers, don't wait! Fresh hilsa has arrived at our shop."
  2. Pick the region and press "Fix text": the AI swaps words and verb forms into the regional dialect. You can edit the result.
  3. That region's voice (or your own cloned voice) reads it in that accent.

What regional voices are used for

  • Local shop adverts: a Noakhali customer stops scrolling for a Noakhali accent. Facebook page videos, announcements, offers.
  • Shareable content: news in a Sylheti accent, a story in a Barishal tune; these travel further on Reels and Shorts.
  • Stories and drama: a different regional voice per character.
  • Education and awareness: information for villagers in their own speech.

Limits, honestly

The AI conversion is good, not perfect. A local listener may say one or two words are "not quite how we say it". Read the converted text before generating and adjust it as you like. Tell us which words are off on the forum and we fix them.

সাধারণ প্রশ্ন

কোন কোন আঞ্চলিক ভাষা আছে?

নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, পুরান ঢাকা আর প্রমিত ঢাকা — মোট ১০টি, প্রতিটিতে পুরুষ ও নারী কণ্ঠ।

আমাকে কি আঞ্চলিক ভাষায় লিখতে হবে?

না। প্রমিত বাংলায় লিখুন, "লেখা ঠিক করুন" AI দিয়ে বদলে দেয়। চাইলে সরাসরি আঞ্চলিক ভাষায়ও লিখতে পারেন।

নিজের কণ্ঠে আঞ্চলিক টান পাব?

হ্যাঁ। আপনার ক্লোন করা কণ্ঠ বেছে অঞ্চল বদলালে আপনার গলাতেই ওই টান শোনা যাবে।

সাইন আপ ছাড়া শোনা যাবে?

হ্যাঁ। মূল পাতার "এখনই চেষ্টা করুন" অংশে নোয়াখালী, রাজশাহী, বরিশাল বা চট্টগ্রামের কণ্ঠে একটি লাইন লিখে দিনে দুবার ফ্রি শুনতে পারেন।

Which regional accents are available?

Noakhali, Sylhet, Chittagong, Barishal, Rajshahi, Comilla, Mymensingh, Rangpur, Old Dhaka and standard Dhaka: 10 in all, each with a male and a female voice.

Do I have to write in the dialect?

No. Write standard Bangla and "Fix text" converts it with AI. You can also write directly in the dialect if you prefer.

Can my own cloned voice have a regional accent?

Yes. Pick your cloned voice and change the region, and your own voice reads in that accent.

Can I listen without signing up?

Yes. The "Try it now" box on the home page lets you type one line in a Noakhali, Rajshahi, Barishal or Chittagong voice twice a day for free.

আজই নিজের কণ্ঠে শুনুন

সাইন আপেই ১০ মিনিট ফ্রি। কোনো কার্ড লাগবে না। দরকার হলে বিকাশে কিনুন।

১০ মিনিট ফ্রি নিন সাইন আপ ছাড়াই একটি কণ্ঠ শুনুন