বাংলিশ মানে ইংরেজি হরফে লেখা বাংলা, যেমন "ami tomake bhalobashi"। ফোনে বাংলা কিবোর্ড না থাকলে, বা তাড়াহুড়ায়, আমরা সবাই এভাবেই লিখি। এই পাতার কনভার্টার সেই লেখাকে AI দিয়ে বাংলা হরফে বদলে দেয়: "আমি তোমাকে ভালোবাসি"। ফ্রি, অ্যাকাউন্ট ছাড়াই, প্রতিদিন ১০ বার।
বাংলিশ থেকে বাংলায় বদলানোর ধাপ
- উপরের ঘরে বাংলিশ লিখুন বা পেস্ট করুন। একবারে ৫০০ অক্ষর পর্যন্ত, ইমো বা ইংরেজি শব্দ থাকলেও সমস্যা নেই।
- "বাংলায় বদলান" চাপুন। AI আপনার শব্দ আর লাইন বিভাজন রেখে বাংলা হরফে লিখে দেয়। কয়েক সেকেন্ড লাগে।
- কপি করুন, অথবা শুনুন। এক ক্লিকে কপি করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ভিডিওর ক্যাপশনে বসান। নিজের গলায় শুনতে চাইলে ফ্রি অ্যাকাউন্ট খুলুন: কণ্ঠ ২০ সেকেন্ডের রেকর্ডিং থেকে আপনার কণ্ঠ বানায়, আর এই লেখাটাই পড়ে শোনায়।
উদাহরণ: বাংলিশ আর বাংলা
| বাংলিশ | বাংলা |
|---|---|
| ami tomake bhalobashi | আমি তোমাকে ভালোবাসি |
| kemon acho? onek din dekha nai | কেমন আছো? অনেক দিন দেখা নাই |
| kal office e ashte parbo na, jor eseche | কাল অফিসে আসতে পারবো না, জ্বর এসেছে |
| eid er bishal offer! sob ponno te 30% char | ঈদের বিশাল অফার! সব পণ্যে ৩০% ছাড় |
| amar channel e swagotom, like ar subscribe korben | আমার চ্যানেলে স্বাগতম, লাইক আর সাবস্ক্রাইব করবেন |
| dokan ta Mirpur 10 e, metro station er pashe | দোকানটা মিরপুর ১০-এ, মেট্রো স্টেশনের পাশে |
ভালো ফলের জন্য টিপস
- যেভাবে বলেন, সেভাবে লিখুন। "korbo", "jabo", "khabo" সবই চলে। AI বাংলাদেশি উচ্চারণ ধরে নেয়, তাই "bhalobashi" হয় "ভালোবাসি", "ভালবাসি" নয়।
- বাক্য আলাদা করুন। দাঁড়ি বা প্রশ্নবোধক দিলে বাংলায়ও সঠিক চিহ্ন বসে। লাইন ভাঙা থাকলে সেটাও থাকে।
- নাম বড় হাতের অক্ষরে লিখুন (Rahim, Mirpur, Dhaka): AI তাহলে নামকে নাম হিসেবে লেখে, অর্থ অনুবাদ করে না।
- ইংরেজি শব্দ ইংরেজিতেই রাখুন, যেমন offer, like, subscribe: বাংলায় সেগুলো যেভাবে বলা হয় সেভাবেই লেখা হবে (অফার, লাইক, সাবস্ক্রাইব)।
- লম্বা লেখা ভাগে ভাগে দিন। একবারে ৫০০ অক্ষর। পুরো স্ক্রিপ্ট একসাথে বদলাতে চাইলে ফ্রি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে "লেখা ঠিক করুন" বোতাম আছে, যা ২০০০ অক্ষর পর্যন্ত নেয় আর সংখ্যা, টাকা, তারিখও পড়ার মতো শব্দে বদলায়।
বাংলিশ কেন বদলাবেন?
বাংলা হরফে লেখা পোস্ট বেশি মানুষ পড়ে আর শেয়ার করে, সার্চে পাওয়া যায়, আর ভিডিওর ক্যাপশন বা সাবটাইটেলে সুন্দর দেখায়। সবচেয়ে বড় কথা: বাংলা হরফের লেখা থেকেই বাংলা টেক্সট টু স্পিচ সবচেয়ে ভালো শোনায়। কণ্ঠে এই বদলানো লেখাই আপনার ক্লোন করা নিজের কণ্ঠে, বা নোয়াখালী, সিলেট, চাটগাঁর টানে পড়ে শোনানো যায়, আর ফেসলেস ইউটিউব ভিডিওর ভয়েসওভার হয়ে যায়।
গোপনীয়তা
আপনার লেখা শুধু বদলানোর জন্য Google-এর AI-তে পাঠানো হয় আর সেবার মান দেখার জন্য আমাদের লগে থাকে; এর বাইরে কাউকে দেওয়া হয় না। নাম, ফোন নম্বর বা পাসওয়ার্ড লিখবেন না। OTP, পিন বা পাসওয়ার্ড চাওয়ার মতো প্রতারণার বাক্য আমরা বদলাই না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।
Banglish is Bangla typed in English letters, like "ami tomake bhalobashi". Without a Bangla keyboard, or in a hurry, that is how most of us write. The converter on this page uses AI to turn that text into Bangla script: "আমি তোমাকে ভালোবাসি". Free, no account, 10 times a day.
How to convert Banglish to Bangla
- Type or paste your Banglish in the box above. Up to 500 characters at a time; emoji and English words are fine.
- Press "Convert to Bangla". The AI rewrites it in Bangla script, keeping your words and line breaks. It takes a few seconds.
- Copy it, or hear it. One click copies the text for Facebook, WhatsApp or a video caption. To hear it in your own voice, open a free account: Kontho builds your voice from a 20-second recording and reads this very text out.
Examples: Banglish and Bangla
| Banglish | Bangla | Meaning |
|---|---|---|
| ami tomake bhalobashi | আমি তোমাকে ভালোবাসি | I love you |
| kemon acho? onek din dekha nai | কেমন আছো? অনেক দিন দেখা নাই | How are you? Haven't seen you in ages |
| kal office e ashte parbo na, jor eseche | কাল অফিসে আসতে পারবো না, জ্বর এসেছে | I can't come to the office tomorrow, I have a fever |
| eid er bishal offer! sob ponno te 30% char | ঈদের বিশাল অফার! সব পণ্যে ৩০% ছাড় | Huge Eid offer! 30% off everything |
| amar channel e swagotom, like ar subscribe korben | আমার চ্যানেলে স্বাগতম, লাইক আর সাবস্ক্রাইব করবেন | Welcome to my channel, please like and subscribe |
| dokan ta Mirpur 10 e, metro station er pashe | দোকানটা মিরপুর ১০-এ, মেট্রো স্টেশনের পাশে | The shop is in Mirpur 10, next to the metro station |
Tips for a good result
- Write the way you say it. "korbo", "jabo", "khabo" all work. The AI assumes Bangladeshi pronunciation, so "bhalobashi" becomes "ভালোবাসি", not the Kolkata spelling.
- Separate your sentences. A full stop or question mark gives the right Bangla punctuation. Line breaks are kept.
- Capitalise names (Rahim, Mirpur, Dhaka): the AI then writes them as names instead of translating their meaning.
- Leave English words in English, such as offer, like, subscribe: they come out the way they are said in Bangla (অফার, লাইক, সাবস্ক্রাইব).
- Convert long text in parts. 500 characters at a time. To fix a whole script at once, the free account's dashboard has a "Fix text" button that takes up to 2,000 characters and also rewrites numbers, prices and dates as spoken words.
Why convert Banglish at all?
Posts in Bangla script are read and shared more, show up in search, and look right in video captions and subtitles. Most of all, Bangla text to speech sounds best from Bangla script. At Kontho the converted text can be read out in your own cloned voice, or in a Noakhali, Sylhet or Chittagong accent, and becomes the voice-over of a faceless YouTube video.
Privacy
Your text goes to Google's AI only to be converted and stays in our log so we can check the service quality; it is not given to anyone else. Do not type names, phone numbers or passwords. Fraud-style sentences that ask for an OTP, PIN or password are not converted. Details are in the privacy policy.