নিজের কণ্ঠে বাংলা অডিও, মাত্র ৩০ সেকেন্ডে
একবার ২০ সেকেন্ড কথা বলে রেকর্ড করুন। এরপর যা লিখবেন, কণ্ঠ সেটা আপনার নিজের গলায় পড়ে দেবে — পরিষ্কার বাংলাদেশি উচ্চারণে।
- ৩ মিনিট ফ্রি
- কোনো কার্ড লাগবে না
- বিকাশে পেমেন্ট
তিন ধাপে প্রথম অডিও
স্টুডিও লাগবে না, এডিটিং জানতে হবে না। শুধু আপনার ফোন।
কণ্ঠ রেকর্ড করুন
শান্ত জায়গায় ১০–৩০ সেকেন্ড স্বাভাবিকভাবে কথা বলুন, তারপর একটি সম্মতির বাক্য পড়ুন।
লেখা দিন
বাংলা বা বাংলিশে স্ক্রিপ্ট লিখুন। এক ক্লিকে সংখ্যা, টাকা আর তারিখ পড়ার মতো করে ঠিক হয়ে যাবে।
অডিও নামান
বলার ধরন বেছে নিন — খবর, গল্প, বিজ্ঞাপন। শুনুন, পছন্দ হলে WAV ফাইল ডাউনলোড করুন।
এক কণ্ঠ, সব প্ল্যাটফর্মে
ইউটিউব
ফেসলেস চ্যানেল আর ভয়েস-ওভার।
ফেসবুক রিলস
প্রতিদিনের ছোট ভিডিও।
অনলাইন ক্লাস
পরিষ্কার, বন্ধুসুলভ গলায় লেসন।
বিজ্ঞাপন
দোকান আর পেজের প্রোমো।
যতটুকু ব্যবহার, ততটুকু দাম
১ ক্রেডিট = দ্রুত মানের ১ সেকেন্ড অডিও। উচ্চ মানে প্রতি সেকেন্ডে ২ ক্রেডিট লাগে। ক্রেডিটের মেয়াদ শেষ হয় না।
আপনার কণ্ঠ শুধু আপনার
কণ্ঠ ক্লোন শক্তিশালী প্রযুক্তি। তাই কণ্ঠ এমনভাবে বানানো যেন কারো বিরুদ্ধে ব্যবহার করা না যায়।
সম্মতি বাধ্যতামূলক
নিজের গলায় একটি সম্মতির বাক্য পড়তে হয়। কণ্ঠ যাচাই করে দুটো রেকর্ডিং একই মানুষের কিনা।
SynthID জলছাপ
প্রতিটি অডিওতে অদৃশ্য ডিজিটাল জলছাপ থাকে, যাতে পরে চেনা যায় এটা AI দিয়ে তৈরি।
সেলিব্রিটির কণ্ঠ নিষেধ
অন্যের কণ্ঠ নকল, প্রতারণা বা রাজনৈতিক কাজে ব্যবহার করলে অ্যাকাউন্ট বন্ধ।
সাধারণ প্রশ্ন
কণ্ঠ ক্লোন করতে কতক্ষণ রেকর্ড করতে হয়?
১০ থেকে ৩০ সেকেন্ড। ১৫–২৫ সেকেন্ড স্বাভাবিকভাবে কথা বললে সবচেয়ে ভালো হয়।
অন্য কারো কণ্ঠ ক্লোন করা যাবে?
না। শুধু নিজের কণ্ঠ, অথবা কণ্ঠের মালিকের লিখিত অনুমতি থাকলে। সম্মতির বাক্যটি ওই মানুষকেই নিজের গলায় পড়তে হবে।
বাংলিশে লিখলে কি চলবে?
হ্যাঁ। "লেখা ঠিক করুন" বোতাম চাপলে বাংলিশ বাংলা হরফে আর সংখ্যা পড়ার মতো শব্দে বদলে যাবে। চাইলে নিজে ঠিক করে নিতে পারবেন।
আমার রেকর্ডিং কি আপনারা রেখে দেন?
হ্যাঁ। কণ্ঠ তৈরির সময় আপনি অনুমতি দেন (আবশ্যিক ঘর), আর কণ্ঠ আপনার কণ্ঠের নমুনা ও সম্মতির রেকর্ডিং স্থায়ীভাবে রেখে দেয় নিজস্ব ভয়েস মডেল তৈরি ও উন্নত করতে। পরে কণ্ঠ বা অ্যাকাউন্ট মুছলেও সেগুলো থেকে যায়। এগুলো বিক্রি বা অন্য কাউকে দেওয়া হয় না। বানানো অডিও ৩০ দিন পর মুছে যায়।
কীভাবে পেমেন্ট করব?
বিকাশে "সেন্ড মানি" করে (অথবা বাংলা QR চালু থাকলে যেকোনো ব্যাংক বা ওয়ালেট অ্যাপে স্ক্যান করে) ট্রানজেকশন আইডি আমাদের সাইটে জমা দিন। যাচাইয়ের পর ক্রেডিট যোগ হবে, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে।
অডিও কোন ফরম্যাটে পাব?
WAV ফাইল, যা যেকোনো ভিডিও এডিটরে (CapCut, Premiere, Canva) সরাসরি ব্যবহার করা যায়।
How long do I need to record?
10 to 30 seconds. Speaking naturally for 15–25 seconds gives the best result.
Can I clone someone else's voice?
No. Only your own voice, or with the owner's written permission. That person must read the consent sentence in their own voice.
Can I write in Banglish?
Yes. The "Fix text" button converts Banglish into Bangla script and numbers into spoken words. You can edit the result before generating.
Do you keep my recordings?
Yes. When you create a voice you give permission (a required box), and Kontho keeps your voice sample and consent recording permanently to build and improve its own voice models. They stay even if you later delete the voice or your account. They are never sold or shared. Generated audio is deleted after 30 days.
How do I pay?
Use bKash "Send Money" (or, when Bangla QR is on, scan it with any bank or wallet app) and submit the transaction ID on our site. Credits are added after verification, usually within a few hours.
What format is the audio?
WAV files, which work directly in any video editor (CapCut, Premiere, Canva).
আজই নিজের কণ্ঠে প্রথম অডিও বানান
সাইন আপেই ফ্রি মিনিট। কোনো কার্ড বা বাধ্যবাধকতা নেই।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন